ঢাকাWednesday , 5 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঊর্মিলার ‘ভাল্লাগে না’

Link Copied!

urmila-srabontiবিনোদন ডেস্ক : চেহারায় লেগে আছে অভিমান আর কিছু কষ্টের ছাপ। চোখে যেন দীর্ঘ অপেক্ষার ক্লান্তি। মিড লং শটে দেখা যায়, এ মেয়েটি অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ‘ভাল্লাগে না’ শিরোনামের গানের ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
সম্প্রতি ইউটিউবে স্বল্পদৈর্ঘ্য ‘আড়াল’ চলচ্চিত্রের ‘ভাল্লাগে না’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে। স্বরাজ দেবের লেখা এ গানে কণ্ঠ দিয়েছেন সোনিয়া নুসরাত। পয়লা বৈশাখে মুক্তি পাবে ‘আড়াল’ চলচ্চিত্রটি।
‘আড়াল’র মাধ্যমে প্রথমবারের মতো কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন লাক্স তারকা ঊর্মিলা। এতে তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এটি নির্মাণ করেছেন স্বরাজ দেব।
এ চলচ্চিত্র প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘আড়াল চলচ্চিত্রে শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত একটি প্রেম কাহিনি দেখানো হয়েছে। গল্পের শেষ একেবারেই ভিন্নরকম। যা দর্শকদের আবেগতাড়িত করবে। এদিকে প্রথমবার কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম। কাজটি করে তৃপ্তি পেয়েছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।’