ঢাকাWednesday , 5 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনসিটিবির ছয় কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি

Link Copied!

NCTB-BooKনিজস্ব প্রতিবেদক : পাঠ্যবইয়ে ভুলের ঘটনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের অন্যত্র বদলি করা হয়েছে।
বুধবার এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, এই কর্মকর্তাদের বৃহস্পতিবারের মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে। তা না করলে বৃহস্পতিবার বিকেলে তারা ‘তাৎক্ষণিকভাবে অবমুক্ত’ বলে গণ্য হবেন।