ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনেমার প্রস্তাব পাচ্ছেন শহিদের স্ত্রী

Link Copied!

shahid-miraবিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মিরা কাপুর। বর্তমানে নানা কারণেই খবরে আসছেন তিনি। কিছুদিন আগে ‘কফি উইথ করন’ টক শোয়ে উপস্থিত হয়ে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। শোনা যাচ্ছে, সিনেমার অভিনয়ের প্রস্তাবও পাচ্ছেন মিরা।
সম্প্রতি গুঞ্জন ওঠে, স্ত্রী মিরার সঙ্গে সিনেমা করবেন শহিদ। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শহিদ কাপুর বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি। মিরা এবং আমি একসঙ্গে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। আসলে প্রায়ই পাচ্ছি। মিরা বেশি জনপ্রিয় হয়ে উঠছে (হাসি)। কিন্তু সে এগুলোর কোনোটিই গ্রহণ করছে না।’
সিনেমা নিয়ে মিরার কী কোনো পরিকল্পনা আছে? এমন প্রশ্নের উত্তরে শহিদ বলেন, ‘সে আমাকে এখনো বলেনি। আমার মনে হয় না তার মনে এমন কিছু রয়েছে। অন্তত আমি যতটুকু জানি।’
বর্তমানে পদ্মাবতী সিনেমা নিয়ে ব্যস্ত শহিদ। এতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। সিনেমাটি পরিচালনা করেছন সঞ্জয় লীলা বানসালি। চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।