ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কথা বলেন না সুশান্ত-কৃতি

Link Copied!

Shushant_Kritiবিনোদন ডেস্ক : রাবতা সিনেমার শুটিংয়ের শুরু থেকেই সুশান্ত সিং রাজপুত ও কৃতি স্যাননের প্রেমের ‍গুঞ্জন চাউর হয়। এরপর তাদের প্রেমের সম্পর্ক নিয়ে অনেক খবরই শোনা যায়। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই নতুন গুঞ্জন শুরু হয়, ব্রেকআপ হয়েছে তাদের।
একসঙ্গে জনসম্মুখে আর দেখা দিচ্ছেন না সুশান্ত-কৃতি। শোনা যাচ্ছে, পরস্পরের সঙ্গে কথাও বন্ধ করে দিয়েছেন। এদিকে রাবতা সিনেমার প্রচারণায় এ দুজনকে কীভাবে একত্রিত করবেন তা নিয়ে পরিচালকের নাকি ঘুম হারাম। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।
গত এক বছর ধরেই প্রেম করছেন সুশান্ত-কৃতি। যদিও কখনোই তাদের প্রেমের কথা স্বীকার করেননি তারা। অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে সুশান্তের। আর এখনো বলিউডে নিজের অবস্থান শক্ত করতে চেষ্টা করছেন কৃতি, এ জন্যই নাকি পরস্পরের প্রতি কোনো দায়বদ্ধতা রাখতে চাইছেন না তারা। এ ছাড়া সুশান্তের ঘনঘন মন পরিবর্তন ও মেজাজও এ জুটির ব্রেকআপের জন্য দায়ী বলে শোনা যাচ্ছে।
দিনেশ বিজন পরিচালিত রাবতা সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ জুন। এ ছাড়া কৃতি বর্তমানে বরেলি কি বরফি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। অন্যদিকে ড্রাইভ, রোমিও আকবর ওয়ালটার, চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্তকে।