ঢাকাTuesday , 4 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেঙ্গালুরুর অধিনায়ক ওয়াটসন

Link Copied!

Watsonস্পোর্টস ডেস্ক : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকালই পর্দা উঠছে আইপিএলের দশম আসরের। তবে জমজমাট এই লড়াইয়ের শুরুতেই থাকতে থাকছেন না বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
অস্ট্রেলিয়া সিরিজে কাঁধের চোটের কারণে ধর্মশালা টেস্টে খেলতে পারেননি কোহলি। কাঁধের সেই চোট ভারতীয় অধিনায়ককে বিশ্রামে রাখছে আইপিলের শুরুতেও। কোহলির অনুপস্থিতিতে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
এর আগে কোহলির অবর্তমানে বেঙ্গালুরুকে এবি ডি ভিলিয়ার্স নেতৃত্ব দেবেন বলে জানিয়েছিলেন দলটির কোচ ড্যানিয়েল ভিট্টোরি। তবে মোমেন্টাম কাপে সাউদ আফ্রিকা প্রিমিয়ার ওয়ানডে টুর্নামেন্টের ফাইনাল খেলবেন বলে আগামীকাল উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না ডি ভিলিয়ার্স। ঘরের মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল শেষে আগামী সোমবার বেঙ্গালুরু শিবিরে যোগ দেবেন প্রোটিয়া এ তারকা।
কোহলির ইনজুরি নিয়ে বেঙ্গালুরুর কোচ ভিট্টোরি জানান, ‘সে (কোহলি) এখনও খুব ভালো বোধ করছে না। আশা করছি কয়েকদিন পর আমরা তাকে আগের মতোই ফিরে পাবো। ৮ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে আমরা তাকে ভালো ফর্মে পাওয়ার আশায় রয়েছি।’
এদিকে ময়দানী লড়াইয়ে নামার আগে সোমবার পায়ের ইনজুরিতে ছিটকে পড়েছেন সরফরাজ খান। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ইনজুরির কারণে এই আসর মিস করতে পারেন ১৯ বছর বয়সি এ ব্যাটসম্যান।