ঢাকাMonday , 3 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পরিকল্পনা করছেন সেলেনা

Link Copied!

Selena_Gomezবিনোদন ডেস্ক : বিয়ের পরিকল্পনা করছেন জনপ্রিয় মার্কিন গায়িকা সেলেনা গোমেজ। বর্তমানে গায়ক দ্য উইকেন্ডের সঙ্গে প্রেম করছেন তিনি। তার সঙ্গেই আগামী গ্রীষ্মে গাঁটছড়া বাঁধছেন এ গায়িকা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে হলিউডলাইফ ডটকম।
এ প্রসঙ্গে একটি সূত্র ইনটাচ ম্যাগাজিনে বলেন, “দ্য উইকেন্ডের সঙ্গে আগামী আগস্টে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন সেলেনা গোমেজ। এ গায়িকা তার বন্ধুদের জানিয়েছেন, ‘স্টারবয় : লিজেন্ড অব দ্য ফল ২০১৭ ওয়ার্ল্ড ট্যুর’ শেষ হওয়ার পর বিয়ে করবেন তিনি। বিয়েতে তিনি কোন পোশাক পরবেন তাও স্থির করেছেন।”
এছাড়া সেলেনা নাকি দাবি করেছেন, দ্য উইকেন্ডের সঙ্গে তার আত্মিক সম্পর্ক। তাকে বিয়ের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারবেন না।
কানাডিয়ান গায়ক আবেল মেকনেন টেসফায়ে মঞ্চে তার নাম দ্য উইকেন্ড। গত জানুয়ারি থেকে তিনি সেলেনার সঙ্গে প্রেম করছেন বলে শোনা যায়। এর আগে পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেম করেছিলেন সেলেনা।