ঢাকাMonday , 3 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক নায়িকা দুবার নয়!

Link Copied!

amirবিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আমির খান। সিনেমার প্রয়োজনে নিজেকে ভাঙতে-গড়তে কখনো দ্বিধা করেন না ‘মিস্টার প্যাসনেট’খ্যাত এ অভিনেতা। শুধু যে অভিনয় করেই ক্ষান্ত হন তা কিন্তু নয়। সিনেমা কীভাবে বক্স অফিস হিট করতে হবে সে বিষয়ে নিত্য নতুন আইডিয়াও বের করেন তিনি।
সাধারণত দর্শক টানতে জনপ্রিয় জুটি নিয়েই সিনেমা নির্মাণ করেন নির্মাতারা। এতে অনেক সময় সফলও হন। কিন্তু আমির এবার একটু ভিন্ন পথেই হাঁটছেন। এক নায়িকার সঙ্গে একাধিক সিনেমা নয়, এই ফর্মূলাই নাকি এখন প্রয়োগ করছেন আমির। তার ধারাবাহিকতায় আনুশকা-ক্যাটরিনাদের সঙ্গে আর সিনেমা করতে চান না দঙ্গল অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, আমির তার সিনেমায় একই নায়িকা দুইবার নেওয়াতে বিশ্বাসী না। গত কয়েক বছর ধরে তিনি সেই নায়িকাদের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন, যাদের সঙ্গে আগে কখনো অভিনয় করেননি। তারই ধারাবাহিকতায় ধুম-থ্রি সিনেমায় ক্যাটরিনা, পিকে সিনেমায় আনুশকা শর্মা ও দঙ্গল সিনেমায় সাক্ষী তানওয়ারে সঙ্গে অভিনয় করেছেন আমির। এছাড়া আমিরের পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। আনুশকা নাকি সিনেমাটিতে অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু আপত্তি করেছেন আমির।
বর্তমানে থাগস অব হিন্দুস্তান নিয়েই ব্যস্ত আমির। এর আগে দঙ্গল সিনেমার প্রচারণার সময় তিনি জানিয়েছিলেন, থাগস অব হিন্দুস্তান সিনেমায় তার লুক কুস্তিগীরদের মতো নয়। এবার একটু চিকন লুকে হাজির হচ্ছেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এছাড়া নায়িকা হিসেবে শ্রদ্ধা কাপুরের নাম শোনা যাচ্ছে। আগামী জুনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।