ঢাকাMonday , 3 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবির শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

Link Copied!

islami universityকুষ্টিয়া প্রতিনিধি : শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক রুহুল আমীনকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রুহুল আমীন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক সভাপতি। সম্প্রতি রুহুল আমীন এবং এশিয়ান ইউনিভার্সিটির হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল হাকিমের মধ্যে কথপোকথনের অডিও রেকর্ড ফাঁস হয়। এতে রুহুল আমীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আগ্রহীদের সঙ্গে আব্দুল হাকিমকে যোগাযোগ করতে বলেন। একই সঙ্গে প্রার্থীদের সঙ্গে নিয়োগ পেতে ১২-১৫ লাখ টাকায় চুক্তি করার পরামর্শ দেন তিনি।
এরই প্রেক্ষিতে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী ওই শিক্ষককে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের তদন্ত কমিটিও করা হয়েছে।
এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আর কে এম সালেহকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোয়াদ্দার এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলামকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।
কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।