ঢাকাSunday , 2 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গায়িকা পরিণীতির বাজিমাত

Link Copied!

porinitiবিনোদন ডেস্ক : যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন- বলিউড অভিনেত্রীদের বেলায় এটি একটু বেশিই প্রযোজ্য। শুধু সিনেমায় অভিনয়েই নিজেদের ক্ষান্ত রাখেন না তারা। পাশাপাশি গায়িকা হিসেবে প্লেব্যাকে অংশ নেন। এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা ও আলিয়া ভাট তাদের গায়কি প্রতিভা দেখিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখিয়েছেন পরিণীতি চোপড়া।
পরিণীতি চোপড়া অভিনীত পরবর্তী সিনেমা মেরি পেয়ারি বিন্দু। অভিনয়ের পাশাপাশি সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে পরিণীতির গাওয়া সিনেমাটির ‘মানা কে হাম ইয়ার নেহি’ শিরোনামের গানটি। গায়িকা হিসেবে অভিষেকেই বাজিমাত করেছেন এ অভিনেত্রী। প্রকাশের পর থেকেই তার গায়কির প্রশংসা পাচ্ছেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনেতা অজয় দেবগন লিখেছেন, “আজকে এই নিয়ে দশবার ‘মানা কে হাম ইয়ার নেহি’ শুনতে বাধ্য হলাম। কিন্তু এখনো ভালো লাগছে। অসাধারণ কাজ হয়েছে পরিণীতি চোপড়া।”
‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটির কথা লিখেছেন কাউসার মুনির ও সুর করেছেন শচীন-জিগার।
মেরি পেয়ারি বিন্দু সিনেমার গল্প তৈরি হয়েছে বিন্দু নামের একজন উচ্চাকাঙ্ক্ষী গায়িকাকে নিয়ে। একজন বাঙালি লেখকের প্রেমের পড়ে সে। এভাবেই গল্প এগিয়ে যায়। সিনেমায় বিন্দু চরিত্রে অভিনয় করছেন পরিণীতি চোপড়া এবং বাঙালি লেখকের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা।