ঢাকাSunday , 2 April 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই ম্যাচ পর ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

Link Copied!

West Indiesস্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটিতে তরুণ সাদাব খানের নৈপুণ্যেই হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেরা পারফরম্যান্সের জন্য টানা দুই ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান সিরিজে অভিষেক হওয়া পাকিস্তানি এ ক্রিকেটার।
কুইন্স পার্ক ওভালে তৃতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়ানরা।ফলে চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এসেছে দলটি।
পোর্ট অব স্পেনে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। চাঁডউইক ওয়ালটনকে ফেরান সোহেল তানভির। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান আরেক ওপেনার লিউইস। পাক বোলারদের বেধড়ক পিটিয়ে রান তোলেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে পাঁচ চার ও নয়টি বিশাল ছক্কায় করেন ৯১ রান। পাকিস্তানের আগের দুই ম্যাচের নায়ক লেগ স্পিনার সাদাব খান ফেরান লিউইসকে।
আগের ম্যাচে ৪টি উইকেট ফেলে এই ম্যাচে ৩.৫ ওভার বল করে ৯.৯১ গড়ে ৩৮ রান দিয়েছেন সাদাব খান। উইকেট পেয়েছেন মাত্র একটি অথচ এই সিরিজে অভিষেকের পর প্রথম দুই ম্যাচে মাত্র ২১ রানের বিনিময়ে সাতটি উইকেট নিয়েছেন তিনি।
টসে জিতে এর আগে ব্যাট করতে নেমে কামরান আকমলের ৪৮ ও বাবর আজমের ৪৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে সফরকারী পাকিস্তান। ক্যারিবীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান স্যামুয়েল বাদ্রি। আর একটি করে উইকেট দখল করেন কেসরিক উইলিয়ামস, কার্লোস ব্র্যাথওয়েট, মারলন স্যামুয়েলস ও সুনীল নারিন।