ঢাকাFriday , 31 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ামির সেমিতে ফেদেরার

Link Copied!

Federarস্পোর্টস ডেস্ক : মিয়ামি ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার| চেক তারকা টমাস বার্ডিচের বিপক্ষে ৬-২, ৩-৬, ৭-৬(৬) সেটের রোমাঞ্চকর জয়ে মিয়ামি ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন এ সুইস কিংবদন্তি।
কেয়ার্টার ফাইনালের ম্যাচে বার্ডিচকে প্রথম সেটে ৬-২ গেমে হারান ফেদেরার। কিন্তু, দ্বিতীয় সেটে ৬-৩ গেমে হারেন তিনি। কিন্তু তৃতীয় সেটেই দু’জনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারনে তা নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ান তরুণ নিক কিরগিয়াসের মুখোমুখি হবেন ১৮ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। উঠতি জার্মান খেলোয়াড় আলেক্সান্ডার জিভারেভকে ৬-৪, ৬-৭ (৯-১১), ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারের বাধা পার করেন কিরগিয়াস। সেমিতে নাদালের সামনে ইতালিয়ান ফ্যাবিও ফোগনিনি। তাই মিয়ামিতেও নাদাল-ফেদেরার আরেকটি লড়াই দেখার সুযোগ পেতে পারে ভক্তরা।
অস্ট্রেলিয়ান ওপেন জিতে ২০১৭ সালটি দারুণ ভাবে শুরু করেন ফেদেরার। এরপর চলতি মাসেই ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) ট্রফি উঁচিয়ে ধরেন তিনি। তা্ই দারুণ ফর্মে থাকা এ সুইস তারকার উপর মিয়ামিতেও দারুণ কিছুর প্রত্যাশা থাকবে ভক্তদের।