ঢাকাFriday , 31 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিসিবির দায়িত্ব ছাড়ছেন শাহরিয়ার

Link Copied!

PCBস্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরে দাড়াচ্ছেন শাহরিয়ার খান। জুনে আইসিসির বার্ষিক সম্মেলনের পরই দায়িত্ব ছেড়ে দিতে পারেন তিনি। সম্প্রতি লাহোরে এক বোর্ড মিটিংয়ে এমনটাই জানিয়েছেন শাহরিয়ার। দায়িত্ব থেকে সরে দাড়ানোর সিদ্ধান্তটি শারিরীক এবং ব্যক্তিগত বলে জানান ৮৩ বছর বয়সি এ শাহরিয়ার খান।
তবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে সম্প্রতি নাকি নাজাম শেঠির অগ্রগতির জন্য চাপে অনুভব করছেন শাহরিয়ার।গত কয়েক বছর ধরে পিসিবির সর্বোচ্চ পদটি পেতে কাজ করে যাচ্ছেন নাজাম শেঠি।
২০১৪ সালের আগস্টে পিসিবির দায়িত্ব নেন শাহরিয়ার। ৮৩ বছর বয়সী শাহরিয়ার এ বছরের আগস্টে পূর্ণ মেয়াদের তিন বছর অতিক্রম করবেন।
পিসিবির দায়িত্ব ছাড়া নিয়ে শাহরিয়ার খান জানান, ‘১৮ আগস্ট আমি পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাস্থ্যগত কারণে আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে। পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের পর আর নতুন করে কোনো ধাপে যেতে চাইছি না। আমি প্রধানমন্ত্রীর কাছে লিখিত বক্তব্য তুলে ধরব। আশা করছি তিনি সহজেই ব্যাপারটি অনুধাবন করতে পারবেন।’
লন্ডনে গত বছর হার্ট সার্জারি করেছেন শাহরিয়ার। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি পিসিবির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০১৪ সালে নাজাম শেঠির পরিবর্তে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি।