ঢাকাFriday , 31 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদাবের ঘূর্ণিতে জিতল পাকিস্তান

Link Copied!

Pakistanস্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও তরুণ স্পিনার সাদাব খানের ঘূর্নিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে তারা। ঘরের মাঠ পোর্ট অব স্পেনে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় পাকিস্তান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন শোয়েব মালিক। ২৪ রান আসে ওয়াহাব রিয়াজের ব্যাট থেকে। এছাড়া, আহমেদ শেহজাদ ১৪, বাবর আজম ২৭, দলপতি সরফরাজ আহমেদ ১২, সাদাব খান ১৩ রান করেন।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন সুনীল নারিন এবং ব্রাথওয়েইট। দুটি উইকেট পান ৪ ওভারে ১৪ রান দেওয়া স্পিনার স্যামুয়েল বদ্রি। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৯ রান তুলতেই স্বাগতিকদের ইনিংস থামে। ফলে ৩ রানের জয়ে চার ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেছে সরফরাজ আহমেদের পাকিস্তান।
পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার ইভিন লুইস ৩ ও আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটন ২১ রানে বিদায় নেন। মারলন স্যামুয়েলস ৩৫ বলে ৪৪ রান করেন। মিডলঅর্ডারে ব্যাট হাতে কেউ প্রতিরোধ গড়তে না পারায় তীরে এসে তরি ডুবিয়েছে স্বাগতিকরা। শেষ সময়ে জেসন হোল্ডার ২৬ রানে অপরাজিত থাকলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মাত্র ৪ ওভার বল করে ১৪ রানে ৪টি উইকেট নেন সাদাব খান। একটি করে উইকেট পান হাসান আলি এবং ওয়াহাব রিয়াজ। আগের ম্যাচেই অভিষেক হয় সাদাব খানের। সে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান তিনি। টানা দ্বিতীয় ম্যাচেও তার হাতেই ম্যাচ সেরার পুরস্কার ওঠেছে।