ঢাকাThursday , 30 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চম একক নিয়ে ন্যানসি

Link Copied!

nancyবিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। তিনি নিয়মিত একক, মিক্সড অ্যালবাম ও চলচ্চিত্রে প্লেব্যাক করে আসছেন। আসছে বৈশাখে শ্রোতাদের মাঝে পঞ্চম একক অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন তিনি। কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে নতুন এই একক অ্যালবামটি। গানের কথা নির্বাচন থেকে শুরু করে সুর ও সংগীতে ভিন্নতা থাকছে বলে জানান ন্যানসি।
তবে এ অ্যালবামের গানগুলো কারা লিখেছেন, সুর ও সংগীতায়োজন করছেন, অ্যালবামের নাম ও প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে সকল বিষয় চমক হিসেবে রাখতে চান এই গায়িকা।
এদিকে হিমেল আশরাফ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান ‘তুমি আমার’ নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ন্যানসি। পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন। ২০১৬ সালে ‘জিপি মিউজিক ডিভা অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি।