ঢাকাThursday , 30 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নায়িকার জন্য বিশেষ আয়োজন

Link Copied!

Zhu_Zhu_Salmanবিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত সিনেমা টিউবলাইট। এ অভিনেতার সিনেমা মানেই দর্শকের অধির অপেক্ষা। তবে অভিনেত্রী ঝু ঝুকে ঈর্ষা করতেই পারেন সালমান ভক্তরা। কারণ পরিবারকে সঙ্গে নিয়ে টিউবলাইট সিনেমাটি প্রথম তিনিই দেখবেন।
টিউবলাইট সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। আর এ সিনেমাটির প্রথম প্রদর্শন শুধুমাত্র ঝু ঝু ও তার পরিবারের জন্য বিশেষভাবে আয়োজন করেছেন নির্মাতারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
টিউবলাইট সিনেমাটি ইন্দো-চীন প্রেক্ষাপট হওয়ায় পরিচালক কবির খান ও অভিনেতা সালমান খান চাইছিলেন চীনা কোনো অভিনেত্রীকে নিতে। পরবর্তীতে ঝু ঝুকে বেছে নেন তারা। বলিউড সিনেমায় প্রথম হলেও আন্তর্জাতিক সিনেমা ও টিভি অনুষ্ঠানে পরিচিত মুখ ঝু ঝু। হলিউড তারকা অভিনেতা টম হ্যাঙ্কস ও রাসেল ক্রোর মতো তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি।
সালমান খান ও ঝু ঝু ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহেল খান। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। তবে মুক্তির আগেই একটি রেকর্ড গড়েছে সিনেমাটি। মধ্য ইন্ডিয়া ছাড়া পুরো ভারতে টিউবলাইট সিনেমাটির প্রদর্শন স্বত্ব ১৩২ কোটি রুপিতে কিনে নিয়েছে এনএইচ স্টুডিওজ। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল শাহরুখ খানের দিলওয়ালে সিনেমার দখলে। এর স্বত্ব বিক্রি হয়েছিল ১২৫ কোটি রুপিতে।