ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালমানের পার্টিতে আমন্ত্রণ পান না নওয়াজ

Link Copied!

newaj-uddinবিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। কিক, বজরঙ্গি ভাইজান সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়া সালমানের হোম প্রোডাকশনে ফ্রিকি আলী সিনেমাতেও ছিলেন নওয়াজ। ব্যক্তিগতভাবে তাদের সম্পর্কও ভালো। কিন্তু সালমানের পার্টিতে নাকি আমন্ত্রণ পান না এ অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে এর পেছনে কারণটাও ব্যাখ্যা করেছেন জনপ্রিয় এ অভিনেতা। তিনি জানান, দেশি বলিউড পার্টিতে স্বস্তি বোধ করেন না তিনি। এ জন্য তিনি সবার আমন্ত্রণ ফিরিয়ে দেন। আর এ কারণে তাকে কেউ আমন্ত্রণও দেয় না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সানড্যান্স, বার্লিন, কান চলচ্চিত্র উৎসবে যাওয়া সত্বেও আমি গতানুগতিক দেশি পার্টিগুলোতে অস্বস্তি বোধ করি। তাই সবাই আমাকে পার্টিতে আমন্ত্রণ জানানো বন্ধ করে দিয়েছেন। কারণ তারা জানেন, আমন্ত্রণ জানালে আমি না বলব।’
নওয়াজউদ্দিন অভিনীত পরবর্তী সিনেমা মান্টো। এতে ইন্দো-পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নন্দিতা দাস।