ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুটিংয়ে সত্যি মার খেলেন রাজকুমার

Link Copied!

Rajkumar_Raoবিনোদন ডেস্ক : বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত ট্রাপড সিনেমায় বাস্তবধর্মী অভিনয় করে সমালোচকদের প্রশংসা পাচ্ছেন অভিনেতা রাজকুমার রাও। এবার তার পরবর্তী ওমের্টা সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলতে চান এ অভিনেতা। এ জন্য শুটিংয়ে সময় ইচ্ছে করেই সহ-অভিনেতাদের মার খেয়েছেন তিনি।
ব্রিটিশ বংশোদ্ভুত সন্ত্রাসী আহমেদ ওমর সায়েদকে নিয়ে নির্মিত সিনেমা ওমের্টা। ২০০২ সালে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ড্যানিয়েল পার্লের কিডন্যাপের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন তিনি। সিনেমায় ওমর সায়েদের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার। রাজকুমার রাও ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার একটি দৃশ্যে দেখানো হবে, পুলিশ ওমরকে রিমান্ডে নিয়ে উল্টো ঝুলিয়ে রেখেছে। অ্যাকশন ক্রু ও সহ-অভিনয় শিল্পীরা আমাকে মারবে এমনটাই কথা ছিল। আমি তাদের সত্যি সত্যিই মারতে বলি।’
তিনি আরো বলেন, ‘দৃশ্যটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে এটির প্রয়োজন ছিল। আমি ব্যথাটা অনুভব করতে চাচ্ছিলাম কারণ এটি ওমরকে মানসিকভাবে শক্তি যোগাচ্ছিল। আমি ভয় পাচ্ছিলাম না।’  ওমের্টা সিনেমাটি পরিচালনা করছেন হানসাল মেহতা। আলীগড়, সিটিলাইট ও শহীদ সিনেমার পর এ নির্মাতার সঙ্গে রাজকুমার রাওয়ের চতুর্থ সিনেমা এটি।