ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ‘বিরল’ কীর্তি

Link Copied!

indiaস্পোর্টস ডেস্ক : ধর্মশালা টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে ভারত। সেই সঙ্গে একটি চক্রও পূরণ হয়েছে ভারতীয় দলের। মাত্র তৃতীয় দল হিসেবে টেস্টে সব দেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজ জয়ের ‘বিরল’ কীর্তি গড়েছে তারা।
চক্রটা শুরু হয়েছিল জিম্বাবুয়েকে দিয়ে। ২০০৫ সালে জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল সৌরভ গাঙ্গুলির ভারত। আর আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে পূরণ হলো চক্র।
২০০৫ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে আর কোনো টেস্ট সিরিজ খেলেনি ভারত। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজটি তারা জিতেছিল ১-০ ব্যবধানে। ২০১৫ সালে শ্রীলঙ্কার ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০, ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে। আর ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ১-০ ও আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। বাংলাদেশের বিপক্ষে সিরিজটা ছিল অবশ্য এক ম্যাচের।
ভারতের আগে এই কৃতিত্ব দেখিয়েছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে অস্ট্রেলিয়া এটি করে দেখিয়েছে দুবার। ২০০৪-০৫ বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়ের সময়ে, আর ২০০৬-০৭ অ্যাশেজ জিতে। আর দক্ষিণ আফ্রিকা ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ৯ প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়েছিল।
ভারতের আরো কিছু কীর্তি
*এ নিয়ে চতুর্থবার প্রথম টেস্ট হারের পরও কোনো সিরিজ জিতল ভারত। এর মধ্যে দুবারই অস্ট্রেলিয়ার বিপক্ষে, এই সিরিজের আগে ২০০০-০১ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। বাকি দুবারের মধ্যে ১৯৭২-৭৩ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে আর ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
*২০১৬-১৭ মৌসুমে ১০টি টেস্ট জিতল ভারত। যেটি এক মৌসুমে কোনো দলের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়া ২০০৫-০৬ মৌসুমে ১২ ম্যাচের ১১টি এবং ১৯৯৯-০০ মৌসুমে ১০ ম্যাচের ১০টিই জিতেছিল। ভারত এর আগে এক মৌসুমে সর্বোচ্চ পাঁচটি টেস্ট জিতেছিল তিনবার, ২০০৪-০৫, ২০০৯-১০ ও ২০১২-১৩ মৌসুমে।