ঢাকাSunday , 26 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণকেশী বিপাশা

Link Copied!

Bipasha_Basuবিনোদন ডেস্ক : দীর্ঘদিন দিন ধরে রুপালি পর্দায় অনুপস্থিত বলিউডের অন্যতম গ্ল্যামারকন্যা বিপাশা বসু। তবে পর্দায় সরব না থাকলেও ভক্তদের মনে নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন এই অভিনেত্রী। এই সুন্দরী খুব ভালো করেই জানেন, কীভাবে ভক্তদের খুশি রাখতে হয়, আর তাদের মনে নিজের আসন ঠিকভাবে ধরে রাখতে হয়।
স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে নিজের ছবি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্ট করেন তিনি। ভক্তদের সাথে শেয়ার করছেন তাদের সম্পর্কের সব গুরুত্বপূর্ণ গল্প। ভক্তদের চমকে দিতে সম্প্রতি নতুন লুকে হাজির হয়েছেন তিনি। ইনস্টাগ্রাম তার পোস্ট করা সর্বশেষ ছবিতে স্বর্ণকেশীরূপে দেখা যায় তাকে।
সম্প্রতি এই অভিনেত্রী লন্ডনের একটি ফ্যাশন শোয়ে অংশ নেয়ার বিষয় নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন। ফ্যাশন শোয়ের আয়োজকরা এ ঘটনার পরিপ্রক্ষিতে তার বিরুদ্ধে অপেশাদারী আচরণের অভিযোগও তুলেন।
পরে বিপাশা একটি খোলা চিঠির মাধ্যমে এই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘সম্প্রতি লন্ডনের ফ্যাশন শোয়ে অংশ নেয়া নিয়ে অনেক কথা হচ্ছে। এজন্য আমি মনে করি, এ বিষয়ে আমার কথাগুলো সবাইকে জানানো উচিত। আমি আমার নীতিতে সব সময় অটল। আমি সবসময় আমার নিজের সাথে লড়াই করেছি। সুতরাং আমি কখনো আমার লেভেল থেকে নিচে নামব না। আমি কখনো চাইনি, এমন ভিত্তিহীন এবং সস্তা কোন ব্র্যান্ডের নামের সাথে নিজের নামটি জড়াতে।’