ঢাকাSunday , 26 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্টেইনের রেকর্ড ভাঙলেন অশ্বিন

Link Copied!

ashinস্পোর্টস ডেস্ক : ধর্মশালা টেস্টে প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন উইকেট পেয়েছেন মাত্র একটি। তবে এই একটি উইকেট নিয়েই রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ভারতীয় অফ স্পিনার।
শনিবার সিরিজের শেষ এই টেস্টে সবচেয়ে মূল্যবান উইকেটটিই অবশ্য নিয়েছেন অশ্বিন। সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথকে আউট করেন তিনি। অস্ট্রেলিয়ান অধিনায়ককে ফিরিয়ে টেস্ট এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সি এই স্পিনার।
অশ্বিন ভেঙেছেন ডেল স্টেইনের রেকর্ড। দক্ষিণ আফ্রিকান পেসার ২০০৭-০৮ মৌসুমে নিয়েছিলেন ৭৮ উইকেট। ২০১৬-১৭ মৌসুমে স্মিথ অশ্বিনের ৭৯তম শিকার। এই মৌসুমে ৬৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন আরেক ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা।