ঢাকাSunday , 26 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের ‍বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে

Link Copied!

weatherনিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১৩ মি.লি।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অনত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক-দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি. যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় (৪০-৫০) কি.মি. পর্যন্ত। রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ।
সিনপটিক অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের অপর একটি অংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, সামান্য পরিবর্তন হতে পারে।