ঢাকাFriday , 24 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোয়াত ‌ফোর্স পাঠাতে বলেছে ‘জঙ্গিরা’

Link Copied!

oparetionনিজস্ব প্রতিবেদক : সিলেটে দক্ষিণ সুরমায় শিববাড়ি পাঠানপাড়া এলাকায় আতিয়া ভিলা নামের একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান রয়েছে- এমন সন্দেহে অভিযানে রয়েছে পুলিশ। হ্যান্ডমাইকে ‘জঙ্গিদের’ আত্মসমর্পণের আহবান জানানো হচ্ছে। জবাবে ‘জঙ্গিরা’ পুলিশের সোয়াত ফোর্স পাঠাতে বলেছে।
বিভিন্ন সূত্র জানায়, শুক্রবার বেলা পৌনে ২টার দিকে ওই বাড়ির ভেতর থেকে পুরুষ ও নারী কণ্ঠে উচ্চস্বরে ‘সোয়াত ফোর্স পাঠানোর’ কথা বলা হয়। তারা বলেছে, আমাদের সময় কম, তাড়াতাড়ি সোয়াত পাঠান। তবে কোনো পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেননি।
নিরাপত্তা বাহিনী বর্তমানে সোয়াত টিমের জন্য অপেক্ষা করছে। এ টিম এলেই শুরু হবে মূল অভিযান। বাড়িটির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে বলে পুলিশের ধারণা।
সূত্রগুলো জানায়, বেলা পৌনে দুইটার দিকে সন্দেহভাজন জঙ্গিরা ফ্ল্যাটের ভেতরে থেকে পুলিশকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে কথা বলেছে। তারা বলেছে, ফোর্স পাঠান। বেলা ১টা ৪৮ মিনিটের দিকে এক নারী কণ্ঠ চিৎকার দিয়ে বলে, ‘আমরা আল্লাহর পথে আছি। তাড়াতাড়ি সোয়াত পাঠান। দেরি করছেন কেন? আমাদের সময় কম।’