ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ছিটকে পড়লেন সাউদি

Link Copied!

Southeস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড দলে ইনজুরির মিছিল যেন ক্রমেই দীর্ঘ হয়ে উঠছে। চোটের কারণে ওয়েলিংটন টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন রস টেলর ও ট্রেন্ট বোল্ট। এবার সেই তালিকায় যুক্ত হলেন কিউই পেসার টিম সাউদি
হ্যামিস্ট্রিংয়ের চোটের কারণে হ্যামিল্টনে তৃতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাউদি। দ্বিতীয় টেস্ট থেকেই চোটে ভুগছিলেন তিনি। স্ক্যানের পর জানা যায় শনিবার শুরু হওয়া তৃতীয় টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত নন কিউই এ পেসার।
চোটের কারণে সাউদি ছিটকে পড়লেও দলে বড় কোনো পরিবর্তন আসছে না। তৃতীয় টেস্টে ট্রেন্ট বোল্টের ফিরে আসার প্রত্যাশায় রয়েছেন কিউই নির্বাচকরা।
সেডন পার্কে তৃতীয় টেস্ট শুরু হবে আগামী শনিবার। বৃষ্টির কাণে প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয়টিতে বড় ব্যবধানে জিতে নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। তাই হ্যামিল্টন টেস্টের মধ্য দিয়ে সিরিজে ফেরার স্বপ্ন দেখছে স্বাগতিক নিউজিল্যান্ড।