ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালের বর্ষসেরা ফুটবলার রোনালদো

Link Copied!

ronaldoস্পোর্টস ডেস্ক : ২০১৬ সালটা কেটেছে স্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর জাতীয় দলকে প্রথমবার এনে দিয়েছেন ইউরোর শিরোপা। পুরস্কার হিসেবে জিতেছেন এবারের ব্যালন ডি’অর। এবার পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনুমিতভাবেই পর্তুগালের বর্ষসেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে ছিলেন রোনালদো। সোমবার রাতে পর্তুগিজ ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠান ক্লাব সতীর্থ পেপে এবং স্পোর্টিং সিপির গোলকিপার রুই প্যাট্রিকোকে পেছনে ফেলে দেশের ফুটবলে সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড।
রোনালদো আগেই জানিয়েছেন, ২০১৬ সালটা ছিল তার কাছে বিশেষ বছর। পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর সেটিই আরেকবার বললেন সিআর-সেভেন, ‘আমার জন্য বছরটা ছিল খুবই স্পেশাল। কারণ একমাত্র ইউরোর শিরোপাটাই আমার অধরা ছিল। আমি পর্তুগালের মানুষের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের ওপর ভরসা রেখেছে বলেই ইউরো জেতা সম্ভব হয়েছে।’