ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে খেলবেন না ডুমিনি

Link Copied!

JP_Duminyস্পোর্টস ডেস্ক : আইপিএলের দশম আসরে খেলবেন না জেপি ডুমিনি। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। আগামী ৫ এপ্রিল থেকে শুরু আইপিএলের এবারের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার কথা ছিল ডুমিনির। কিন্তু ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
নিজের সিদ্ধান্তের কথা সোমবার ফ্র্যাঞ্চাইজিটিকে জানিয়ে দিয়েছেন দলটির হয়ে পঞ্চম সর্বোচ্চ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি কিংবা ডুমিনি- কেউই তেমন কোনো ব্যাখা দেননি। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার হয়ে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে মনোযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন ডুমিনি।
দিল্লি ডেয়ারডেভিলসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডুমিনি বলেছেন, ‘আমার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। এটা পুরোপুরিই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আশা করছি নিকট ভবিষ্যতে দিল্লির হয়ে আবারও মাঠে নামতে পারব।’