ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একনেকে ৯ প্রকল্প অনুমোদন

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা। মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানানা।
তিনি বলেন, একনেক সভায় মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে ১ লাখ ৪ হাজার ১৮৬ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১৮ হাজার ৮৪৭ কোটি ২৩ লাখ টাকা। এই প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন ও ১টি সংশোধিত প্রকল্প। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।