ঢাকাTuesday , 21 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানফেরত ক্যাপ্টেন শহিদুল্লাহর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লা দাউদকান্দির পাকিস্তানফেরত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহর (৭২) বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত সংস্থা। মঙ্গলবার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন। শহিদুল্লাহর বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগের তিনটি অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের ৩ আগস্ট ক্যাপ্টেন শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের ২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।