ঢাকাSunday , 19 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ শুরু

Link Copied!

Said Khokonনিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চিহ্নিত ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মেয়র সাঈদ খোকন। রোববার রাজধানীর ধলপুরে ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বাসা নির্মাণ প্রকল্পের অধীনে এ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সাঈদ খোকন বলেন, সরকারি ও বেসরকারি এসব ভবন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ এলাকার জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। তাই আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে বনলতা ও নিউ সুপার মাকেটসহ ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সে মোতাবেক কাজ আজ থেকে শুরু হলো। তিনি আরো বলেন, মেয়াদোত্তীর্ণ গণপরিবহন ও পুরান ঢাকার অবৈধ কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে চলমান অভিযানও চলবে।