ঢাকাSunday , 19 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ইস্যু : মিয়ানমারের প্রতিনিধিদল কক্সবাজারে

Link Copied!

rohingaকক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে কক্সবাজারে এসেছে মিয়ানমারের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌঁছে। পরে তারা কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন।
সূত্র জানিয়েছে, নভেম্বরে মিয়ানমারের সংঘাতের পর ওখানে রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এদের সম্পর্কে তদন্ত করতে মিয়ানমার সরকার একটি তদন্ত দল গঠন করে। এ দলের প্রধান হলেন জ্যং মিন্ট পে। তার নেতৃত্বেই ১০ সদস্য কক্সবাজার এসেছেন।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন ত্যং তুই থেট, তুন মায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন ও নিয়ান নাই ম্যান। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, প্রতিনিধিদলটি কীভাবে উভয় দেশের সম্পর্কের উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ করেছে। এ ছাড়া তারা রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজখবর নিয়েছে। মিয়ানমার থেকে রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার কথাও তারা স্বীকার করেছে। বিকেলে তারা উখিয়ার কুতুপালং, সোমবার সকালে বালুখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।