ঢাকাWednesday , 15 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাওয়াই নেদারল্যান্ডসের জন্য যথেষ্ট নয়

Link Copied!

erdoganআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, শুধু ক্ষমা চাইলেই নেদারল্যান্ডসের সঙ্গে আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হবে না। তারা যে ভুল করেছে এর জন্য আরো পদক্ষেপ নিতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি এ কথা বলেছেন।
নেদারল্যান্ডসে তুর্কি মন্ত্রীদের গণভোটের প্রচার সমাবেশ করতে না দেওয়ার জের ধরে সোমবার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে নিষিদ্ধ করেছে আঙ্কারা। শনিবার নেদারল্যান্ডসের রটারডাম শহরে পুলিশ তুরস্কের দুই মন্ত্রীকে প্রচার সমাবেশ করতে দেয়নি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ক্ষমতা আরও বাড়াতে ১৬ এপ্রিলে সংবিধান সংশোধন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে । ওই দুই মন্ত্রীর মধ্যে একজনকে কনস্যুলেটে ঢুকতে না দেওয়া এবং পরে তাকে জার্মান সীমান্ত দিয়ে বের করে দেওয়া হয়।
এরদোয়ান বলেছেন, ‘গতকাল (সোমবার) মন্ত্রিসভা পদক্ষেপ নিয়েছে। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আরো অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে। যারা ভাবে, যে ভুল তারা করেছে কেবল ক্ষমা চাইলেই পার পাওয়া যাবে, তাদেরকে আমরা এগুলো দেখিয়ে দেব।’
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঠিক কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে এ ব্যাপারে এরদোয়ান সুনির্দিষ্টভাবে কিছুই বলেননি। তবে এর আগে তুর্কি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইউরোপীয় মানবাধিকার আদালতে মামলার হুমকি দিয়েছিলেন তিনি।