ঢাকাThursday , 9 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওবামার নতুন ফ্যাশন

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সবাই স্যুট-টাই কিংবা কালো প্যান্ট আর সাদা শার্ট পরিহিত অবস্থায় দেখতে অভ্যস্ত। ২০ জানুয়ারি আট বছরের মেয়াদ শেষে অবসরে গেছেন ওবামা। এরপরই ওবামার পোশাক-আষাকে বেশ পরিবর্তন এসেছে।
গত রোববার ওয়াশিংটনের ন্যাশনাল গ্যালারি অব আর্টে গিয়েছিলেন ওবামা। সেখান থেকে বের হওয়ার পরই ক্যামেরাবন্দী হলেন নতুন স্টাইলের ওবামা। প্রাক্তন এই প্রেসিডেন্টের পরনে তখন ছিল নীল জিন্স, ধূসর রঙের শার্ট, বাদামী রঙের চামড়ার জ্যাকেট আর চোখে সানগ্লাস পরিহিত অবস্থায়। ওবামার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ার পর নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন।
সেলিব্রিটি স্টাইলিস্ট ও পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ করেন লুকাস আরমিটাগ। তিনি ফিমেইল ম্যাগাজিনকে বলেছেন, ওবামা তার এই ক্যাজুয়াল পোশাকের মাধ্যমে পুরুষদের স্টাইলের নতুন আইকন হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন।