ঢাকাSunday , 5 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ছাড়ার নির্দেশ

Link Copied!

North-coriaআন্তর্জাতিক ডেস্ক : কিম জং-ন্যাম হত্যা নিয়ে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা মধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কাং চোলকে ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ছাড়তে হবে। বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
তিন সপ্তাহ আগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের মুখে দুই নারী বিষাক্ত রাসায়নিক পদার্থ ভিএক্স ছিটিয়ে দিয়ে তাকে হত্যা করেন। এই হত্যায় উত্তর কোরিয়াকে মালয়েশিয়া সরাসরি দায়ী না করলেও এর নেপথ্যে তারা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ন্যাম হত্যায় মালয়েশিয়া যে তদন্ত করছে, ‘তাতে উত্তর কোরিয়ার আস্থা নেই এবং এটি ভুল খাতে প্রবাহিত হতে পারে’ বলে মন্তব্য করায় শনিবার রাষ্ট্রদূত কাং চোলকে বহিষ্কারের ঘোষণা দেয় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেছেন, ‘এই মন্তব্যের জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে ক্ষমা চাইতে বলা হয়েছে কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।’ তিনি আরো বলেন, ‘দেশকে অপমাণ করা হলে অথবা দেশের সুনাম নষ্ট করার চেষ্টা হলে মালয়েশিয়া অবশ্যই কঠোর প্রতিক্রিয়া জানাবে।’
বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুভাবাপন্ন সম্পর্ক রয়েছে, তার মধ্যে মালয়েশিয়া একটি। সেই মালয়েশিয়ার সঙ্গে এখন উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক চরম অস্থিতিশীলতার পর্যায়ে রয়েছে।