ঢাকাSunday , 5 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় যাচ্ছেন ইমরুল কায়েস

Link Copied!

imrulস্পোর্টস ডেস্ক : ইনজুরি যেন পিছু ছাড়ছিল না ইমরুল কায়েসের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে দ্বিতীয় টেস্টে আর খেলা হয়নি তার।
এরপর ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে পড়ে আবারো দেশে ফিরে আসতে হয় তাকে। দেশে ফিরে এসে নিজের ফিটনেসের প্রমাণ দিতে বাংলাদেশ ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলতে নামেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দলে অবশ্য ছিলেন না তিনি। কিন্তু পঞ্চম রাউন্ডে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে ১৩৬ রানের নজরকাড়া ইনিংস খেলে নিজের ফিটনেসের প্রমাণ দেন ইমরুল। সেঞ্চুরি করে নজরে আসেন নির্বাচকদের। তাই শততম টেস্টের আগেই তাকে শ্রীলঙ্কা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
৭ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় তথা বাংলাদেশের শততম টেস্ট শুরু হবে ১৫ মার্চ থেকে। এই টেস্টকে সামনে রেখে ১১ মার্চ শ্রীলঙ্কায় যাবেন ইমরুল কায়েস।