ঢাকাSunday , 5 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করল কোয়েটা

Link Copied!

PSLস্পোর্টস ডেস্ক : আজ রাতে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল মাঠে গড়াবে। এবারই প্রথম ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে লাহোরে। ফাইনালে লড়বে কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। ফাইনালের আগে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে কোয়েটা। তার মধ্যে রয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয়, জিম্বাবুয়ের শন এরভিন ও এল্টন চিগম্বুরা, দক্ষিণ আফ্রিকার রায়াদ এমরিত ও মর্নে ফন উইক।
ওমর গুলের পরিবর্তে কোয়েটা গ্লাডিয়েটর্স শিবিরে যোগ দিয়েছেন আইজাজ চিমা। ইনজুরিতে পরায় খেলতে পারছেন না গুল। ইতিমধ্যে কোয়েটা গ্লাডিয়েটর্সের খেলোয়াড়রা লাহোর পৌঁছেছে। সবার আগে পৌঁছান সরফরাজ আহমেদ, আসাদ শফিক, হাসান খান, নূর আলি ও মীর হামযা।