ঢাকাSaturday , 4 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হানাদার বাহিনীর মতো নির্যাতন চালিয়েছে বিএনপি

Link Copied!

hasina1নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী শুধু একাত্তরে নির্যাতন চালিয়েছে তা নয়, বিএনপি ক্ষমতায় এসে তাদের মতো দেশবাসীর ওপর নির্যাতন চালিয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশবাসীর ওপর নির্যাতন চালানো হয়। ২০০১ সালেও বিএনপি ক্ষমতায় এলে তাদের নির্যাতনের ভয়াবহতা বাড়ে। পাকিস্তানি বাহিনী যেভাবে নির্যাতন চালিয়েছে, ঠিক সেইভাবে তারা নির্যাতন করেছে। ১০ বছরের শিশু থেকে ৬৫ বছরের নারীরা তাদের নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি নির্যাতন চালিয়েছে সারা দেশের মানুষের ওপর।’
তিনি বলেন, ‘তাদের অত্যাচারে কত মানুষ জীবন দিয়েছে। ২০১৩, ১৪, ১৫-তেও তারা একই কায়দায় নির্যাতন করেছে। চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। আগুনে দগ্ধ ব্যক্তিরা এখনো সেই যন্ত্রণা ভোগ করছেন।’