ঢাকাFriday , 3 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসাজশ নিয়ে তদন্তের অনুমতি

Link Copied!

Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার হস্তক্ষেপ-বিষয়ক অভিযোগ তদন্তে সম্মত হয়েছে মার্কিন কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটি। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাচনী প্রচার এবং মস্কোর সঙ্গে যোগসাজশের বিষয়টি নিয়ে তদন্ত করতে কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক প্যানেলের সদস্যরা নিশ্চিত করেছেন।
নির্বাচনী প্রচারকালে নতুন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছিলেন বলে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে। ইতিমধ্যে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও সিনেটের তদন্ত কমিটি। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইতিমধ্যে জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সম্মানহানি এবং নির্বাচনে ট্রাম্পকে জেতাতে পুতিন সরকার সমন্বিত চেষ্টা চালিয়েছে। তবে প্রশ্ন রয়েছে, এ বিষয়ে ট্রাম্পের নির্বাচনী শিবির কতটুকু জানে। তবে এর আগে নির্বাচনী প্রচারে এ ধরনের কোনো ধরনের অনৈতিক আচরণের কথা হোয়াইট হাউস অস্বীকার করেছে। রাশিয়াও ওই সময় এই অভিযোগ অস্বীকার করেছে।
কংগ্রেসের গোয়েন্দা বিষয়ক কমিটি রাশিয়ার বিষয়ে অনেক বছর ধরেই তদন্ত করছে। কমিটি বলেছে, নির্বাচনে রাশিয়ার কর্মকাণ্ডসহ এর তদন্তের ব্যাপ্তি বাড়ানো হবে এবং ‘এ ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি করা হবে না।’