ঢাকাTuesday , 28 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষতা প্রমাণ করব কাজ দিয়ে

Link Copied!

EC_Nurul_Hudaনিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনে কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তিনি বলেন, ‘বিগত দিনে যাই হোক সামনের নির্বাচন সুষ্ঠু করতে সর্বাত্মক কাজ করা হবে। আর বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে, তার জবাব আমরা কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করব। নির্বাচন নির্বিঘ্নে করতে কোনো ধরনের অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না।’
বরিশালের জেলা প্রশাসকের সভাকক্ষে বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপনির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়ে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, তার জন্য সব ব্যবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে।
প্রশাসন ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, নগর পুলিশের কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ।