ঢাকাMonday , 27 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ভাষণের দিকে তাকিয়ে বিশ্ব

Link Copied!

trumpআন্তর্জাতিক ডেস্ক : সরকার গঠনের এক মাস এক সপ্তাহ পরে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার ভাষণ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার এই ভাষণের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। নানা বিতর্কের মধ্যে থাকা ট্রাম্প কি নতুন কোনো পথ দেখাবেন, তার পরিকল্পনায় কি কোনো পরিবর্তন আসবে- চলছে হিসাব-নিকাশ।
২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এসব পদক্ষেপ ঘিরে দেশ-বিদেশে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ ফুঁসে ওঠে। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। উপরন্তু গণমাধ্যমের সঙ্গে বৈরিতা লিপ্ত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসে প্রতিনিধি পরিষদ ও সিনেটের সব সদস্যের সামনে ভাষণ দেবেন ট্রাম্প। এ সময় উপস্থিত থাকবেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা। ট্রাম্পের নীতিনির্ধারণীমূলক এ ভাষণের রূপরেখা তৈরি করছেন তার ঘনিষ্ঠজনরা। তার এই ভাষণ যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ টেলিভিশনে দেখতে পাবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, এই ভাষণের মূলমন্ত্র হবে ‘আমেরিকান শক্তির পুনরুজ্জীবন।’
হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার জানিয়েছেন, জাতির জন্য একটি ইতিবাচক ভিশন দাঁড় করানোর দারুণ সুযোগ এটি। আমেরিকানদের জানাতে হবে, আমরা কোথায় যাব এবং কীভাবে যাব।