ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নামেই বিভাগ চান কুমিল্লাবাসী

Link Copied!

Comllaনিজস্ব প্রতিবেদক : ‘কুমিল্লা’ নামেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, কুমিল্লার মাটি ও সংস্কৃতির সঙ্গে কুমিল্লা নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর তাই বৃহত্তর কুমিল্লাবাসীর সঙ্গে উদীয়মান নতুন প্রজন্মের ভালোবাসা-স্বপ্নের কথা চিন্তা করে অন্য কোনো নামে নয়, কুমিল্লা নামেই বিভাগটি বাস্তবায়নের জন্য সরকার নির্বাহী আদেশ দেবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা।
কুমিল্লা নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে মানববন্ধনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু, সংগঠনের যুগ্ম আহ্ববায়ক জালাল উদ্দিন আহমেদ ও সাজ্জাদ হোসেন সজীব প্রমুখ বক্তব্য রাখেন।