ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিটলারকে ঈশ্বর বলায় পাঁচ বছরের জেল

Link Copied!

Hitlarআন্তর্জাতিক ডেস্ক : জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে নিজের ঈশ্বর বলায় এক ব্রিটিশ নাগরিককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ ও বিদ্বেষমূলক বার্তা প্রচারের অভিযোগে বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত তাকে এ দণ্ড দিয়েছে।
সিন ক্রিগটন নামের ৪৫ বছরের ওই ব্যক্তি অনলাইনে নাৎসি পতাকার সামনে রাইফেল হাতে একটি ছবি পোস্ট করেছিলেন। এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলমান ও ইহুদিদের হত্যার আহ্বান জানিয়েছিলেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দেখতে পায়, ক্রিগটন জনসাধারণের মাঝে উস্কানিমূলক স্টিকার বিলি করে এবং তার কাছ থেকে ‘শেতাঙ্গদের প্রতিরোধশক্তি ম্যানুয়াল ২ দশমিক ৪’ শীর্ষক একটি বই উদ্ধার করা হয়।
সিন ক্রিগটনকে নিবেদিত প্রাণ বর্ণবাদী বলে উল্লেখ করেছের সরকারি আইনজীবী জোনাথান স্যান্ডিফোর্ড। তিনি আদালতকে বলেছেন, ‘ ক্রিগটন পুলিশকে বলেছে সে নাৎসিবাদে বিমোহিত এবং অ্যাডলফ হিটলারকে সে ঈশ্বর মনে করে।’