ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারকা নেহার অনুশোচনা

Link Copied!

nehaবিনোদন ডেস্ক : তারকা হতে কে না চায়, কিন্তু এর জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায় ও পরিশ্রম। কিন্তু সবকিছু পার করে যখন কেউ তারকা হয়ে যান তখন তাকে খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয়। সম্প্রতি এমনই বিড়ম্বনায় পড়েছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কাক্কর। আর এ বিড়ম্বনায় পড়ে তারকা হওয়ার জন্য অনুশোচনা করেছেন এ জনপ্রিয় গায়িকা।
‘কার গায়ি চুল’, ‘কালা চশমা’ সহ বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন নেহা। এছাড়া বিয়ে ও স্টেজে পারফরম্যান্সের জন্য বেশ জনপ্রিয়তা রয়েছে তার। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে নেহা লেখেন, ‘অত্যান্ত দুঃখজনক ঘটনা। আপনি যদি তারকা হন কেউ আপনাকে মানুষ মনে করবে না, তারা মনে করে আপনি একটি পুতুল। আজ একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েছিলাম। যদিও আমরা বিয়ের দিনে কোনো পারফর্ম করি না, বিয়ের আগের দিন করি। কিন্তু আজ ইভেন্ট কোম্পানি আমাদের বিয়ের আগের অনুষ্ঠান বলে বোকা বানিয়েছে, কারণ সেখানে পৌঁছানোর পর আমরা বুঝতে পারি এটি বিয়ের দিন ছিল। কিন্তু আগে থেকেই কথা দিয়েছিলান তাই আমরা পারফর্ম করি। অসুস্থতা সত্বেও টানা এক ঘণ্টা পারফর্ম করি। এই এক ঘণ্টা আমি আমার শতভাগ দিয়েছি। অসুস্থ বোধ করায় এক ঘণ্টা পর আমি মঞ্চ থেকে নেমে আসি এবং আয়োজকদের বলি, অসুস্থবোধ করছি এবং চলে যেতে চাই।
কিন্তু তারা জানান, আরো পারফর্ম না করে আপনি যেতে পারবেন না। আমি উপস্থিত সবাইকে জানায়, গান গাওয়ার মতো অবস্থা আমার নেই। কিন্তু তারা কথা কানে না নিয়ে আমার সঙ্গে সেলফি তুলতে থাকে এবং আমাকে আবার মঞ্চে উঠতে হয়। এরপর আমি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাই। আমি আমার কান্না ধরে রাখতে পারিনি। তারকা হওয়ার জন্য কয়েক সেকেন্ড অনুশোচনা করি। আমি আজ যে অবস্থানে রয়েছি তা আপনাদের জন্য। কিন্তু অসুস্থতার সময় কী আমি একটু বিশ্রাম পেতে পারি না?’