ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

Link Copied!

Mustafizurস্পোর্টস ডেস্ক : ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রানে ৫ উইকেট নিয়ে তিনি এ পুরস্কার জয়ের জন্য নির্বাচিত হন।
এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার কুশান রাজিথা, নিউজিল্যান্ডের মিশেল স্যান্টনার, মিশেল ম্যাক্লেনাঘান, ভারতের রবীচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার জেমস ফকনার, ইংল্যান্ডের ক্রিস জর্ডান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো বড় বড় প্রতিদ্বন্দ্বিকে।
২০১৬ সালে বিশ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় মুস্তাফিজ পেয়েছিলেন ৫ উইকেট। ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার। দ্বিতীয় কোনো বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে মুস্তাফিজ ৫ উইকেট নিয়েছিলেন। তার আগে ২০১২ সালে ইলিয়াস সানী বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
এই পুরস্কারের দৌড়ে মুস্তাফিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার এবং ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। যদিও তাকে পেছনে ফেলে বিচারকদের রায়ে জয়ী হয়েছেন বাংলাদেশি পেসার।