ঢাকাMonday , 20 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় স্টোকস

Link Copied!

ben-stockস্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস যে চড়া দামে বিক্রি হতে যাচ্ছেন, এটা আগেই জানা ছিল। আজ আইপিএলের নিলামে হলোও তাই। রেকর্ড সাড়ে ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
আইপিএলে স্টোকসই এখন সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়। এর আগে গত আইপিএলে শেন ওয়াটসনকে সাড়ে ৯ কোটি রুপিতে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ছাড়িয়ে গেলেন ইংলিশ অলরাউন্ডার।
সব মিলিয়ে আইপিএল ইতিহাসে স্টোকস এখন দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড়। ২০১৫ আইপিএলে সবচেয়ে বেশি ১৬ কোটি রুপিতে যুবরাজ সিংকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।
এবারের নিলামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টোকস ছাড়াও ১০ কোটি রুপির বেশি দামে বিক্রি হয়েছেন আরো এক বিদেশি ক্রিকেটার। ইংলিশ পেসার টাইমল মিলসকে ১২ কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি।