ঢাকাMonday , 20 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ইব্রার নৈপুণ্যে ম্যানইউর জয়

Link Copied!

evraস্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগে ক্রমেই নিজের সেরাটা জানান দিয়ে চলেছেন জালাতন ইব্রাহিমোভিচ। এবার এফএ কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ে গোল পেয়েছেন সুইডিশ এ তারকা। গতকাল ব্ল্যাকবার্ন রোভার্সকে ২-১ ব্যবধানে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানইউ।
ব্ল্যাকবার্নের মাঠ এউড পার্কে অতিথি হিসেবে খেলতে যায় ম্যানইউ। কয়েকদিন আগেই ইউরোপা লিগে ম্যানইউর জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন ইব্রা। এবার ব্ল্যাকবার্নের বিপক্ষে গোল করে নিজের ছন্দে থাকা জানান দিলেন সুইডিশ তারকা।
গতকাল রাতে ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই গ্রাহামের গোলে এগিয়ে যায় স্বাগতিক ব্ল্যাকবার্ন। তবে ম্যাচের ২৭ মিনিটেই ম্যানইউকে সমতায় ফেরান ইংলিশ তারকা রাশফোর্ড। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ইব্রাহিমোভিচ। শেষপর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর দলটি।