ঢাকাSaturday , 18 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

Link Copied!

bangladeshনিজস্ব প্রতিবেদক : ঘরের মাঠে অনুষ্ঠানরত চতুর্থ রোল বল বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল।
পুল ডি-এর ম্যাচে শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে ভুটানকে ৯-২ গোলে হারায় আসিফ ইকবালের দল। এই জয়ে বাংলাদেশের দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত হয়েছে।
এর আগে শুক্রবার উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে দ্বীন হাসান হৃদয়ের ৯ গোলে হংকংকে ১৯-১ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ।
গত তিন আসরে খেলা রোল বল বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য গতবার সপ্তম হওয়া। এবার ঘরের মাঠে আসিফ-হৃদয়রা কতদূর যেতে পারেন, সেটাই এখন দেখার।