ঢাকাThursday , 16 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলবেন না মুস্তাফিজ

Link Copied!

mustafizনিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এক রাউন্ড খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু মুস্তাফিজের চাওয়ায় দুই রাউন্ড খেলার অনুমতি দেয় টিম ম্যানেজমেন্ট।
ফলে প্রাইমের হয়ে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে অংশ নেন মুস্তাফিজ। দুই ম্যাচে দারুণ বল করে পেয়েছেন ৪ উইকেট। সবথেকে বড় কথা ‘হারানো’ আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বাঁহাতি এই পেসার। এখন জাতীয় দলকে সার্ভিস দিতেও প্রস্তুত মুস্তাফিজ।
সাতক্ষীরা থেকে মুঠোফোনে মুস্তাফিজ বললেন, ‘আমি শ্রীলঙ্কা সিরিজে খেলতে আত্মবিশ্বাসী। নির্বাচক, ফিজিও ও টিম ম্যানেজমেন্ট বাকি সিদ্ধান্ত নিবেন। আমি ভারত সিরিজ মিস করেছি। আশা করছি শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারব।’
বিসিএলে মুস্তাফিজ ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে দুই ইনিংসে ৩১ ওভার বোলিং করেছেন। এর আগে ইসলামী ব্যাংকের বিপক্ষে করেন ১৭ ওভার। দ্বিতীয় রাউন্ডে বোলিং করতে খানিকটা সমস্যা অনুভব হলেও তৃতীয় রাউন্ডে ওয়ালটনের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়ে বোলিং করেছেন মুস্তাফিজ।
বিসিএলে নিজের বোলিং নিয়ে মুস্তাফিজের ভাষ্য, ‘বিসিএলের দ্বিতীয় রাউন্ডে কিছুটা অস্বস্তিতে ছিলাম। কিন্তু তৃতীয় রাউন্ডে আমি স্বাভাবিকভাবেই বোলিং করি। আস্তে আস্তে সু্স্থ হয়ে উঠছি। বিসিএলের দুই রাউন্ডে খেলার কারণে আমার নিজের অনেক উন্নতি হয়েছে। আমি বোলিংয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। বোলিং করতেও কোনো সমস্যা অনুভব হয়নি।’
শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। এর আগেই ঢাকায় পৌঁছবেন মুস্তাফিজ। প্রাইম ব্যাংকের হয়ে বিসিএলের চতুর্থ রাউন্ডে খেলা হচ্ছে না তার। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।