ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে বরফ ধসে নিহত ৪

Link Copied!

snowআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণ-পূর্বে টিগনেসের একটি অবকাশযাপন কেন্দ্রে স্কি করতে গিয়ে বরফ ধসে অন্ততঃ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, স্কি করতে গিয়ে নয়জন বরফ চাপা পড়ে। এদের মধ্যে পাঁচজনের খোঁজ পাওয়া গেছে। তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আর কেউ জীবিত আছে কি না তা এখনো স্পষ্ট নয়।
বিবিসি জানিয়েছে, ছুটির সময়ের মাঝামাঝিতে পাহাড়েরর ২ হাজার ১০০ মিটার উচ্চতায় ৪০০ মিটার চওড়া এ বরফ ধস নেমেছিল। ব্রিটিশ অবকাশযাপনকারীদের কাছে এই এলাকাটি জনপ্রিয় । তবে পুলিশ জানিয়েছে নিখোঁজ চারজনই ফরাসি নাগরিক।
উদ্ধার অভিযান পরিচালনায় ঘটনাস্থলে দুটি হেলিকপ্টার এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠানো হয়েছে। প্রায় ৪০ জন কর্মী নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন।