ঢাকাSunday , 12 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের শরণার্থী শিবিরে ধর্ষণের শিকার নারীরা

Link Copied!

Franceআন্তর্জাতিক ডেস্ক : উত্তর ফ্রান্সের ডানকির্কে অবস্থিত শরণার্থী শিবিরটিতে মানবপাচারকারীদের কাছে ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে নারী ও শিশুরা। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্বেচ্ছাসেবক, চিকিৎসক, শরণার্থী ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, কম্বল ও যুক্তরাজ্যে যাওয়ার রাস্তায় পৌঁছে দেওয়ার বিনিময়ে বিশাল ডানকির্ক শরণার্থী শিবিরে শিশু ও নারীদের যৌনমিলনে বাধ্য করে মানবপাচারকারীরা।
গত বুধবার অভিভাবকহীন সিরিয় শিশুদের আশ্রয় প্রদান প্রকল্প বাতিল ঘোষণা করেছে থেরেসা মের সরকার।অভিভাবকহীন শিশুদের দেখভালের  ব্যয়সংকুলানের অজুহাত তুলে এটি বাতিল ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড জানিয়েছেন,  ১৫০ জন শিশু যুক্তরাজ্যে আসার অপেক্ষায় রয়েছে। ওই সব শিশু এসে পৌঁছালেই প্রকল্পটি বাতিল হবে। পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য আলফ্রেড ডাবস সরকারের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সরকারের ঘোষণাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।
দ্য ডানকির্ক লিগ্যাল সাপোর্ট টিম নামে একটি সংগঠন জানিয়েছে, ডানকির্ক শিবিরে কর্তৃপক্ষ পর্যাপ্ত রক্ষীর ব্যবস্থা করেনি। এর ফলে এটি এখন পাচারকারীদের আখড়া হয়ে উঠেছে। গত বছরের অক্টোবর থেকে শিবিরের নারী কেন্দ্রে কাজ করে আসা এক স্বেচ্ছাসেবক বলেছেন, ‘যৌন নির্যাতন, সহিংসতা ও ধর্ষণ এখানে সাধারণ ঘটনা। শিশুদের নির্যাতন করা হয় এবং নারীদের ধর্ষণের শিকার হতে হয় ও পাচারের কাজে তাদের দেহ ব্যবহার করা হয়।’