ঢাকাSunday , 12 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতায় আগ্রহ ডেনমার্কের

Link Copied!

danishনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে ডেনমার্ক।
রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথার।
বাংলাদেশের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘এ দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি ও বেসরকারি উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে চায় ডেনমার্ক।’ তিনি গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী আগামীতে বাংলাদেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে ভূমিকা রাখতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত আট বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে।’