ঢাকাMonday , 6 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান-আফগানিস্তানে তুষারধসে নিহত শতাধিক

Link Copied!

us_snowfallআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানে প্রবল তুষারপাত ও পাহাড়ে জমা তুষার ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের নুরস্তান প্রদেশের একটি গ্রাম তুষারে চাপা পড়ে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষারধসে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে নয়জন নিহত হয়েছেন শুধু চিত্রাল জেলায়।
কয়েক ডজন ঘরবাড়ি তুষারধসে ধ্বংস হয়েছে। বরফে জমে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে এবং অনেকে গাড়িতে আটকা পড়ে ঠান্ডায় মারা গেছেন। তা ছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে তুষারধসে বেশ কয়েকজন মারা গেছেন।
আফগানিস্তানের প্রাকৃতিক দুযোর্গ মন্ত্রণালয়ের মুখপাত্র নুরিস্তান প্রদেশের বার্গ মাটাল এলাকায় বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তুষারধসে দুটি গ্রাম সম্পূর্ণ চাপা পড়েছে। প্রতিবেশী বাদাখশান প্রদেশে শক্তিশালী তুষারঝড় আঘাত হেনেছে।
খারাপ আবহাওয়া ও রাস্তা তুষারাবৃত্ত হওয়ায় উদ্ধারাভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
রানওয়েতে তুষার জমায় কাবুলে আফগানিস্তানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কাবুল-কান্দাহার মহাসড়কে আটকা পড়া প্রায় ২৫০টি গাড়ি উদ্ধার করা হয়েছে। এসব ক্ষয়ক্ষতির মধ্যেই কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন, তুষারপাত ও তুষারধস অব্যাহত থাকতে পারে।